আন্তর্জাতিক

মিনা ট্রাজেডি: মৃত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৭৯

মিনা ট্রাজেডি
মিনা ট্রাজেডি

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। সেদেশে বাংলাদেশ হজ মিশনের বরাত দিয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব ও ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এখনো ৯০ বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন। এ বছর হজে যাওয়া ১ লাখ ৬০ হাজার বাংলাদেশি হাজির মধ্যে গতকাল পর্যন্ত ২৯ হাজার জন দেশে ফিরেছেন।

গত ২৪ সেপ্টেম্বর মিনায় শয়তানের উদ্দেশে প্রতীকী পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে, সৌদি সরকারের হিসেব অনুযায়ি ৭৬৯ হাজি নিহত ও কমপক্ষে ৯৩৪ জন আহত হন।

তবে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের দেয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ওই পদদলনের ঘটনায় কমপক্ষে ১ হাজার ৩৯৯ জন হাজি নিহত হয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ