কয়েক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অ্যারিজোনায় দুটি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৪ জন।
নর্দান অ্যারিজোনা ইউনিভার্সিটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে বন্দুকের গুলিতে এক শিক্ষার্থী নিহত ও ৩ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় গুলি চালান স্টিভেন জোনস নামে ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্র।
এর কয়েক ঘণ্টা পর শুক্রবার সকালে টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটির হিউস্টন ক্যাম্পাসে তিন বন্দুকধারীর গুলিবর্ষণে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এতে আহত হয়েছে আরো একজন। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।
অরেগনে হামলায় হতাহতদের স্বজনদের সমবেদনা জানাতে প্রেসিডেন্ট ওবামার সফরের মধ্যেই আবারো শিক্ষাঙ্গনে হামলার ঘটনা ঘটলো।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: