আন্তর্জাতিক

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০
তুরস্কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

তুরস্কের রাজধানী আঙ্কারার কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২৬ জন।

বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি সূত্র মতে, নিহতদের মধ্যে অধিকাংশই একটি শান্তি সমাবেশে অংশগ্রহণ করতে আসা জনগণ।

তুর্কি কর্মকর্তাদের দাবি, ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’— আর বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, শ্রমিক ইউনিয়ন ও সুশীল সমাজের গোষ্ঠীগুলোর ডাকা ওই সমাবেশে স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে হামলাটি চালানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে-র সঙ্গে চলমান সহিংসতার অবসান চেয়ে শান্তি ডাকা সমাবেশকারীদের লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে।

এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদৌলো বলা হয়েছে, তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দোভুতৌলুকে ঘটনার বিষয়ে ব্রিফ করেছে দেশটির স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে এ বছর জুনে দেশটির দিয়ারবাকির শহরে এইচডিপি পার্টির আরেকটি সমাবেশেও বোমা হামলা চালানো হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ