আন্তর্জাতিক

তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৯৬, তিন দিনের শোক

আত্মঘাতী বোমা হামলা
আত্মঘাতী বোমা হামলা

তুরস্কের রাজধানী আঙ্কারায় ‘শান্তি সমাবেশে’ জোড়া বোমা হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে। এদিকে, প্রধানমন্ত্রী আহমেত দোভুতোগলু দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এ ঘটনায় আহত হয়েছেন প্রায় আড়াইশো মানুষ, যাদের মধ্যে কমপক্ষে ৪৮ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

বিবিসি সূত্র মতে, এ হামলায় হতাহতদের বেশির ভাগই কুর্দি সমর্থিত এইচডিপি পার্টির সমর্থক। তুরস্ক সরকার এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মধ্যে চলমান সংঘর্ষ অবসানের দাবি জানিয়ে বাম দলগুলো ওই সমাবেশের আয়োজন করেছিল।

বাম দলগুলো হামলার জন্য সরকারকেই দায়ী করছে। তবে সরকার এটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে।

বলা হচ্ছে, তুরস্কে এ ধরনের ভয়াবহ হামলা এর আগে হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার রাতেই তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলেন ও এ হামলার তীব্র নিন্দা জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ