সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা আরো বাড়িয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আইএসের ৫৫টি টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এসব হামলা হয়েছে, দামেস্ক, হামা, রাক্কা এবং ইদলিব এলাকায়।
এসময় আইএসের ২৯টি প্রশিক্ষণ কেন্দ্রও তারা গুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। হামলা চলাকালে যেকোন ধরনের দুর্ঘটনা এড়াতে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা।
তবে, সিরিয়ার বিদ্রোহী ও পশ্চিমা দেশগুলো দাবি করছে, রাশিয়ার হামলাগুলো আইএসের ঘাঁটি লক্ষ্য করে চালানো হচ্ছে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: