আন্তর্জাতিক

তুরস্কের ‘শান্তি সমাবেশে’ হামলায় মৃতের সংখ্যা ৯৫

 ‘শান্তি সমাবেশে’
‘শান্তি সমাবেশে’

তুরস্কের রাজধানী আঙ্কারায় ‘শান্তি সমাবেশে’ জোড়া বোমা হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।

তবে, কুর্দি সমর্থিত এইচডিপি পার্টির দাবি নিহতের সংখ্যা কমপক্ষে ১২৮ জন।

এ ঘটনায় আহত হয়েছেন প্রায় আড়াইশো জন। যাদের মধ্যে কমপক্ষে ৪৮ জনকে আইসিইউতে রাখা হয়েছে।

রোববার নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ সমবেত হয় আঙ্কারার রাস্তায়।

জানা গেছে, হামলায় হতাহতদের বেশির ভাগই এইচডিপি পার্টির সমর্থক। তুরস্ক সরকার এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মধ্যে চলমান সংঘর্ষ অবসানের দাবি জানিয়ে বাম দলগুলো শনিবার ঐ সমাবেশের আয়োজন করেছিল।

প্রধানমন্ত্রী আহমেত দোভুতোগলু এ ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ