সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের বিমান থেকে অস্ত্র ফেলে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। প্রায় ৫০ টনের মতো অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
বেশ কয়েকটি সি-সেভেন্টিন বিমান এই অস্ত্র ফেলার কাজে অংশ নেয়। এদিকে, সিরিয়ায় বিমান হামলা জোরদার করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের জানান, ইদলিব, লাতাকিয়া, হোমস ও হামা এই চারটি প্রদেশে সোমবার আইএস জঙ্গিদের ৫৩টি টার্গেটে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো ৫৫টি হামলা চালিয়েছে।
এতে আইএস জঙ্গিদের কমান্ড পোস্ট, ট্রেনিং সেন্টার,ট্রান্সফার পয়েন্ট, আস্ত্রাগার, বিস্ফোরক গুদাম, ভূগর্ভস্থ বাংকার সিস্টেম, ভারী অস্ত্র, কনভয় ধ্বংস হয়েছে।
রুশ বিমান হামলার সহায়তায় সিরীয় সেনাবাহিনী এক এক করে বিভিন্ন শহর ও অঞ্চল পুনরুদ্ধার করছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: