ডাচ সেফটি বোর্ড মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট-এমএইচ সেভেনটিন বিধ্বস্ত হওয়ার চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশ করতে যাচ্ছে। বিমানটি আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, আকাশে থাকা অবস্থায় বাইরে থেকে আসা শক্তিশালী কোনো বস্তু বিমানটিকে আঘাত হানে ও এতে আগুন ধরে যায়।
এর ফলে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয় বলে যে জল্পনা-কল্পনা চলছে সেটাই জোরালো হলো।
পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেন বিমান বিধ্বস্তের ঘটনার জন্য সেদেশে থাকা রুশপন্থী বিদ্রোহীদের দায়ী করছে। এদিকে, রাশিয়া দায়ী করছে ইউক্রেনকে।
গত বছরের ৭ জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলের আকাশে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯৩ জন ডাচ নাগরিকসহ নিহত হয় ২৯৮ জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: