পাকিস্তানে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। গুরুতর আহত হয়েছেন আরো অনেকে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে যায় এবং আহতদের জেলা হাসপাতালে স্থানান্তর করে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইজন মোটর সাইকেল আরোহী সরকারদলীয় সদস্য সরদার আমজাদ ফারুক খোসার কার্যালয় লক্ষ্য করে বোমা ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
এসময় সেখানে প্রায় ৪০ জন কর্মী থাকলেও ফারুক খোসা রাজধানী ইসলামাবাদে ছিলেন। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায় নি। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: