আন্তর্জাতিক

চলতি বছরে ৬ লাখ অভিবাসী ইউরোপ পৌঁছেছে

অভিবাসী
অভিবাসী

চলতি বছর সাগর পাড়ি দিয়ে প্রায় ৬ লাখ অভিবাসন প্রত্যাশী ইউরোপ পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম। এদের মধ্যে বেশিরভাগই তুরস্ক হয়ে ইউরোপ গিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তুরস্কে বর্তমানে ২০ লাখ অভিবাসী রয়েছে, যাদের বেশিরভাগই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে আসা।

এদিকে, বৃহস্পতিবার ইউরোপ অঞ্চলে অভিবাসী সঙ্কট মোকাবেলা করতে ব্রাসেলসে আলোচনায় বসবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আলোচনায় তুরস্কের অভিবাসীদের বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইউরোপীয় নেতারা তুরস্ক সরকারের সঙ্গে একটি যৌথ কর্ম পরিকল্পনা করবেন। এতে অভিবাসীদের মোকাবেলায় তুরস্ক সরকারকে আরো বেশি আর্থিক এবং অন্যান্য সহায়তাসহ ৪টি বিষয় প্রাধান্য পাচ্ছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ