মিয়ানমারে ৮ স্বশস্ত্র বিদ্রোহী গোষ্ঠির সঙ্গে অস্ত্র বিরতি চুক্তি করেছে দেশটির সরকার। গত দুই বছর ধরে শান্তি আলোচনার পর রাজধানী নেইপোদেতে দুই পক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়।
তবে দেশটির সবচেয়ে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠি চুক্তিতে সাক্ষর করেনি। দেশটির ১৫টি স্বশস্ত্র গোষ্ঠির মধ্যে সাতটি গোষ্ঠির সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা চলছে।
এদিকে, সরকার আশা করছে, দেশটিতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে এই চুক্তি প্রধান পদক্ষেপ হবে।
১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকেই স্বায়ত্বশাসনের দাবিতে মিয়ানমার সরকারের সঙ্গে বিভিন্ন জাতিগত গোষ্ঠির মধ্যে স্বশস্ত্র সংঘাত শুরু হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: