সহিংসতা থেকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় বাংলাদেশ সরকার তৎপর নয় বলে যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার ওয়াশিংটনে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এতে বলা হয়, বাংলাদেশে সহিসংতা থেকে ধর্মীয় সংখ্যালঘুসহ বিভিন্ন ব্যাক্তিকে রক্ষায় সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রায়ই ধীরগতিতে কাজ করে।
জন কেরি বলেন, বক্তৃতাবাজি নয়, ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে তা বাস্তবায়নের গুরুত্বের উপর আলোকপাত করাই বার্ষিক প্রতিবেদনটির লক্ষ্য।
২০১৪ সালের ঘটনার আলোকে ওই প্রতিবেদনটি করা হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর হামলার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: