আন্তর্জাতিক

সহিংস পরিস্থিতি নিরসনে আব্বাসের প্রতি আহ্বান

সহিংস পরিস্থিতি
সহিংস পরিস্থিতি

ফিলিস্তিনি-ইসরায়েলী নাগরিকদের মধ্যকার সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিরসনে ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নেতানিয়াহু বলেন, বতর্মান ইস্যু নিয়ে এ মুহূর্তে দুই দেশের নেতারা কথা ও দেখা করতে পারেন। ইসরায়েলীদের ওপর হামলা ও এই উত্তেজনার ঢেউ দ্রুত নিরসন করতে হবে। একইসঙ্গে জেরুসালেমে নিরাপত্তা বাহিনীর গণ উপস্থিতির পক্ষেও সাফাই গান তিনি। প্রতিদিনই ছুরি আঘাতের ঘটনা ঘটছে জেরুসালেম, পশ্চিম তীর ও গাজা সীমান্ত জুড়ে।

গত দুই সপ্তাহ জুড়ে এ ঘটনায় ৩০ ফিলিস্তিনি ও ৭ ইসরায়েলি নিহত হয়েছেন।

গত মাসে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনেদের প্রবেশ ও ইসরায়েলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে এ সংঘাতের সূচনা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ