ইউরোপে শরণার্থীদের ঢল ঠেকাতে তুরস্কের জন্য একটি কর্ম পরিকল্পনা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত (ইইউ) দেশগুলো। শুক্রবার ব্রাসেলসে সম্মেলনে এসব অনুমোদন হয়।
এগুলো হলো: ইইউ'র শ্যানগেনভুক্ত দেশগুলোতে ভিসা ছাড়াই অবাধে যেতে তুরস্কের দাবি এবং আঙ্কারার ইইউতে অন্তর্ভূক্ত হবার বিষয়টি পুনরায় আলোচনার বিষয়গুলো।
এছাড়া শরণার্থী ঢল সামল দিতে ৩০০ কোটি ইউরো আর্থিক সহায়তারও দাবি জানিয়েছে তুরস্ক।
তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছেন, বিষয়টি ইইউ রাষ্ট্রগুলো বিবেচনায় নিয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাঙ্কার বলেন, অর্থের পুরোটা না হলেও খুশ শিগগিরই কিছু আর্থিক সহায়তা আঙ্কারাকে দেয়া হবে।
এদিকে, আগামী সপ্তাহে তুরস্ক সফরে যাবেন মার্কেল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: