আন্তর্জাতিক

ফিলিপাইন উপকূলে ধেয়ে আসছে টাইফুন কপ্পো

ধেয়ে আসছে টাইফুন কপ্পো
ধেয়ে আসছে টাইফুন কপ্পো

ফিলিপাইন উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন কপ্পো।

শনিবার সকালে স্থানীয় সময় দেশটির লুজন দ্বীপে এটি আঘাত হানতে পারে। টাইফুনটির প্রভাবে ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো ফিলিপাইনের জনগণের উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন।

এতে টাইফুন কপ্পোর আঘাত হানতে পারে এমন এলাকার লোকজনকে নিরাপদে থাকার এবং প্রয়োজনে তাদেরকে অন্যত্র সরে আসার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি।

দেশটির আবহাওয়াবিদরা কপ্পোর প্রভাবে ফিলিপাইনে ১২ ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টিপাত এবং বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন।

তারা বলেন, লুজন দ্বীপের পূর্ব উপকূলে ২ মিটারের (৬ ফুট) বেশি ঊচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

দুর্যোগ মোকাবেলায় কপ্পোর সম্ভাব্য আঘাতস্থলে সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

আগামী মঙ্গলবার টাইফুন কপ্পো ফিলিপাইন উপকূল ত্যাগ করে তাইওয়ানের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ, গত ২০১৩ সালের নভেম্বরে সুপার টাইফুন হাইয়ানে ফিলিপাইনে ৬ হাজার ৩০০ লোক নিহত হন। এ পর্যন্ত স্থলভাগে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ওই ঝড়ে এখনো এক হাজারের মতো লোক নিখোঁজ রয়েছেন। সূত্র: বিবিসি

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ