ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কোপ্পু। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিবিসি সূত্র মতে, টাইফুনের আঘাতে উপকূলবর্তী এলাকায় ১২ ফুট উচু জলোচ্ছ্বাস হচ্ছে। ওই এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৩০ হাজার মানুষকে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কারণে আগামী ৩ দিন ধরে ব্যাপক বৃষ্টি হতে পারে। এতে বড় ধরণের বন্যা এবং ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া ঝড়ের আঘাতে প্রায় ১০ হাজার মানুষের ঘর হারা হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: