ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফুন কোপ্পুর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার বিশালাকৃতি এবং ধীরগতির টাইফুনটি ফিলিপাইনের লুজন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে। এর প্রভাবে উপকূল এলাকায় ১২ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছাসের সৃষ্টি হয়।
এর আগে ২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে দেশটিতে ৬ হাজার ৩০০রও বেশি মানুষ মারা যায়।
ঘড়বাড়ি ছেড়ে নিরপদ স্থানে যেতে বাধ্য হয়েছে উপকূলীয় এলাকার ১৬ হাজার মানুষ। টাইফুনটি এখন দুর্বল হয়ে পড়েছে। যদিও কোপ্পুর প্রভাবে বড় ধরনের বন্যা এবং ভূমিধসের আশঙ্কা এখনো রয়েই গেছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: