সিরিয়ার উত্তরাঞ্চলে গত কয়েকদিনের সরকারি অভিযানে ঘরহারা হয়েছে কমপক্ষে ৩৫ হাজার মানুষ।
সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের মুখপাত্র জানান, আলেপ্পো শহরের অদূরে হাদার ও জেরবেহ শহর থেকেই ৩৫ হাজার মানুষ ঘরহারা হয়েছে।
এদিকে, এসব অভিযানে বিমান হামলা চালাতে রাশিয়ার সহায়তা নিচ্ছে সিরিয় বাহিনী। অন্যদিকে, স্থলপথে ইরানি যোদ্ধা ও লেবাননের হিজবুল্লার সহায়তা নিচ্ছে তারা।
এরইমধ্যে, আলেপ্পোর কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে সিরিয় সরকার। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে আলেপ্পোর গুরুত্বপূর্ণ শহর আল সাবেকিয়া পুনঃদখলের দাবি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: