আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৫ ফিলিস্তিনি

গাজায় সহিংসতা
গাজায় সহিংসতা

পশ্চিত তীর ও গাজায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়লে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরো ৫ ফিলিস্তিনি। ছুরিকাঘাতে আহত হয়েছেন এক ইসরায়েলি সেনা।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে পশ্চিম তীরের হেবরন শহরে একই পরিবারের দুই ফিলিস্তিনিকে গুলি করে ইসরায়েলি সেনারা।

তাদের বিরুদ্ধে অভিযোগ, সেনাদের ওপর ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল এই দুই কিশোর। এতে তেলআবিবের এক সেনা আহত হন। এছাড়া নিহত অন্যান্য ফিলিস্তিনিদের বিরুদ্ধেও ছুরিকাঘাতের অভিযোগ রয়েছে। এ নিয়ে গত অক্টোবর শুরু হওয়া সংঘর্ষে নিহত হয়েছেন অর্ধশত ফিলিস্তিনি ও ৯ ইসরায়েলি।

এরইমধ্যে, রামাল্লার কাছে বেইত এল শহরে র্যা লি চলার সময় ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসারায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে সেনারা। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ