ফিলিপাইনের সেবু শহরে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় ২ চীনা কূটনীতিক নিহত হয়েছেন। আহত হয়েছেন চীনের আরো এক কূটনীতিক। স্থানীয় সময় বুধবার দুপুরে লাইটহাউজ নামে ওই রেস্তোরাঁয় এক নারীর গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের সূত্র থেকে জানা যায়, নিহতদের মধ্যে একজন চীনা কনস্যুলেটের ডেপুটি কনসাল, অপরজন অর্থবিষয়ক কর্মকর্তা। এ ঘটনায় এক চীনা নারী ও পুরুষকে আটক করা হয়েছে। আটক ওই নারীও দূতাবাসে কাজ করেন।
হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান প্রুদেনসিও বানাস। ম্যানিলায় চীনা দূতাবাসের মুখপাত্র লি লিংসিয়াও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখছে দূতাবাস। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: