সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম বিদেশ সফরে গেলেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিক এ সফরে তিনি মস্কো যান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ও প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গ্রুপগুলোকে দমন করতে গত মাসে বিমান হামলা শুরু করে রাশিয়া। এ লড়াইয়ে রাশিয়ার যুক্ত হওয়ার কারণে ভয়াবহভাবে যে সন্ত্রাসবাদ সিরিয়ায় ছড়িয়ে পড়েছিল তার অবসান হয়েছে বলে জানিয়েছেন আসাদ।
আর প্রেসিডেন্ট পুতিনও আকস্মিক সফরে মস্কো আসায় আসাদকে ধন্যবাদ জানান।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, প্রেসিডেন্ট আসাদের এই সফর, সিরিয়ায় রাশিয়ার অবস্থানের কারণে তিনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছেন তার সঙ্কেত বহন করছে। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: