আন্তর্জাতিক

তাঁবুতে রাত কাটাচ্ছেন ৩ হাজার শরণার্থী

শরণার্থী
শরণার্থী

ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধ করে দেয়ায় কমপক্ষে সাড়ে ৩ হাজার শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী সার্বিয়া ও ক্রোয়েশিয়ার বারকাসোভো-বাপস্কা ক্রসিংয়ে তাঁবুতে রাত কাটিয়েছেন। এই পরিস্থিতিতে আগামী রোববার ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক আহ্বান করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ ইয়ুঙ্কার।

পশ্চিম ইউরোপের দেশগুলোতে পাড়ি জমাতে প্রচণ্ড শীত ও খারাপ আবহাওয়ার মধ্যেই বলকান দেশগুলোর সীমান্তে অপেক্ষমান হাজার হাজার শরণার্থী মরিয়া হয়ে উঠেছে।

ধনাঢ্য ইউরোপ বিশেষ করে জার্মানি, অস্ট্রিয়া ও সুইডেনে যাওয়ার জন্য এ প্রতিকূল পরিবেশের মধ্যেও বলকান অঞ্চলের দেশগুলোর সীমান্তে অপেক্ষা করছেন হাজার হাজার শরণার্থী।

এদিকে, শরণার্থী সঙ্কট সমাধানের উপায় খুঁজে বের করতে আগামী রোববার ব্রাসেলসে ইইউ নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ ইয়ুঙ্কার। অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, রোমানিয়া, সার্বিয়া ও স্লোভেনিয়াকে তিনি এ বৈঠকে যোগ দেয়ার আহ্বান জানান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ শরণার্থী সঙ্কট মোকাবিলা করছে ইউরোপ। সংঘাত, যুদ্ধ ও দারিদ্র্যের কারণে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ ছেড়ে এ বছর লাখ লাখ মানুষ ইউরোপে আশ্রয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে জিয়ে সলিল সমাধি হয়েছে অনেকের। এতোসব দুর্ভোগের মধ্যে নতুন করে যোগ হয়েছে শীত ও খারাপ আবহাওয়া।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ