জঙ্গি সংগঠন আইএস দমনে বিদ্রোহী দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে সিরীয় সরকারকে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ায় এক আন্তর্জাতিক সম্মেলনে পুতিন বলেন, মস্কো সফরে এ ধরণের একটি যৌথ বাহিনীর বিষয়ে মতামত জানতে চাইলে ইতিবাচক সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। এছাড়া আইএসের বিরুদ্ধে লড়াই করতে কুর্দি বাহিনীর প্রতিও আহ্বান জানান তিনি।
সিরিয়ায় পশ্চিমাদের দ্বৈত ভূমিকার অভিযোগ করলেও পুতিন বলেন, সন্ত্রাসবাদের হুমকির কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
তবে আইএসের বিরুদ্ধে অভিযানের সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান রুশ প্রেসিডেন্ট।
এদিকে, সিরিয়ার সঙ্কট সমাধানে আজ ভিয়েনায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্ক ও সৌদি আরব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: