স্লোভেনিয়ায় গত ২৪ ঘণ্টায় ১২ হাজারের বেশি শরণার্থী প্রবেশ করেছে এবং আরো হাজার হাজার শরণার্থী প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শরণার্থীদের এ ঢল সামাল দিতে প্রতিদিন প্রায় ৮ লাখ ইউরো প্রয়োজন বলেও জানিয়েছে স্লোভেনিয়া সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছে লিউব্লিয়ানা।
এদিকে, ইইউর অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, তারা দেশটিকে অর্থনৈতিক ও কৌশলগত দুই ধরনের সহযোগিতা দিতেই প্রস্তুত রয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম জানিয়েছে, এসব শরণার্থীদের অধিকাংশই সিরীয় নাগরিক যারা বলকান অঞ্চল হয়ে জার্মান, অস্ট্রিয়া ও সুইডেনের মতো ধনী দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: