আন্তর্জাতিক

শ্রমিকদের জন্য সৌদি আরবে নতুন আইন প্রণয়ন

সৌদি আরবে নতুন আইন
সৌদি আরবে নতুন আইন

সৌদি আরবে কর্মরত অভিবাসী শ্রমিকদের পাসপোর্ট তাদের কাছেই রাখার বিধান রেখে নতুন শ্রম আইন প্রণয়ন করেছে দেশটির সরকার।

সৌদি শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদপত্র সৌদি গ্যাজেট জানিয়েছে, নিয়োগকর্তা বা কফিল কোনো অভিবাসী শ্রমিকের পাসপোর্ট আটকে রাখলে তাকে ২ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। আর কাজের চুক্তিনামার কপি শ্রমিককে না দিলে নিয়োগকর্তাকে ৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।

খবরে আরো বলা হয়, চুক্তি অনুযায়ী শ্রমিককে কাজ না দিয়ে অন্য কাজ করতে বাধ্য করা হলে নিয়োগকর্তার ১৫ হাজার রিয়াল জরিমানা হবে।

এছাড়া শ্রমিকদের বেতন দিতে দেরি করলে, অতিরিক্ত কাজের মজুরি না দিয়ে কাজ করালে, ছুটির দিন কিংবা খারাপ আবহাওয়ার মধ্যে কাজ করতে বাধ্য করা হলেও নিয়োগকর্তার শাস্তি ভোগ করতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ