আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা, নিহত ৪২

 নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা
নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দুটি মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের লক্ষ্য করে বোমা হামলা কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

ইয়োলা শহরের চালু হওয়া নতুন মসজিদে একটি বোমা হামলা চালানো হলে ২৭ জনের মৃত্যু হয়। এর আগে রাজধানী মাইদুগুরিতে এক আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন।

কারা এ বোমা হামলা দুটি চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে অঞ্চলটিতে বোকো হারাম জঙ্গিগোষ্ঠী প্রায়ই হামলা চালিয়ে থাকে।

গোষ্ঠীটি খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের যারা তাদের আদর্শ সমর্থন করে না, তাদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

শুক্রবার ফজরের নামাজের জন্য মানুষেরা মসজিদে আসার পর প্রথম বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছেন।

ইয়োলা শহরের জিমেতা এলাকায় নতুন একটি মসজিদে জুমার নামাজে আসা মুসল্লিদের লক্ষ করে দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে বোকো হারাম জঙ্গিদের হামলা ও সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হরিয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ