পাকিস্তানের জাকোবাবাদে পবিত্র আশুরার মিছিলে আত্মঘাতী বোমা হামলায় ৫ শিশুসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
শুক্রবার সন্ধ্যায় জাকোবাবাদের লাশারি মহল্লার শেরশাহ হাভেলির কাছে শিয়াদের মিছিলে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সম্ভাব্য আত্মঘাতী হামলাকারী মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ কাইম আলী শাহ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: