আন্তর্জাতিক

মেক্সিকোর জালিসকোতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া

 ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া
ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া

ঝড়ো বাতাস ও প্রচণ্ড বৃষ্টিপাতের সঙ্গে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিসকোতে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া।

যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পাঁচ ক্যাটাগরির এ ঘূর্ণিঝড়টি কুইক্সমালা এলাকায় ঘণ্টায় ২৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে। এর প্রভাবে কোথাও কোথাও বন্যা ও ভূমিধস হয়েছে। গাছপালা-বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে পড়েছে, বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পূর্বসতর্কতা হিসেবে এরইমধ্যে উপকূলীয় এলাকার ১৫ হাজার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

পেট্রিসিয়ার কবলে পড়তে পারে এমন তিনটি রাজ্যে জরুরি অবস্থাও জারি করেছে কর্তৃপক্ষ।

আবহাওয়াবিদরা এ ঘূর্ণিঝড়কে ফিলিপাইনে ২০১৩ সালে আঘাত হানা টাইফুন হাইয়ানের সঙ্গে তুলনা করেছেন। হাইয়ানের আঘাতের ৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ