রাজধানী ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার দায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে জানিয়েছে ওয়েবভিত্তিক মনিটর গ্রুপ ‘সাইট ইন্টেলিজেন্স’।
বার্তা সংস্থা রয়টার্স সাইটকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশে খেলাফতের যোদ্ধারা ঢাকায় ‘বহু ঈশ্বরবাদী আচার’ পালনের সময় এ হামলা চালিয়েছে।
ওই হামলায় ১৫ বছরের এক কিশোর নিহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: