মালদ্বীপের প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে। এক সরকারি সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
গত ২৮ সেপ্টেম্বর রাজধানী মালের কাছে স্ত্রীকে সঙ্গে নিয়ে স্পিটবোটে ভ্রমনের সময় বোমা বিস্ফোরণের ঘটনায় অল্পের জন্য বেচে যান প্রেসিডেন্ট ইয়ামিন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: