ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি বিরোধী লড়াইয়ে ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) ও যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
বিবিসি সূত্র মতে, রাশিয়ার প্রস্তাবে তাৎক্ষণিকভাবে অসম্মতি জানিয়েছে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরা।
বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদকে সমর্থন দিতে গিয়ে এফএসএ'র ওপর বোমা হামলা চালিয়েছে রাশিয়া, আর এখন তাদেরকেই সহযোগিতা দেয়ার প্রস্তাব বোধগম্য নয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামা, আলেপ্পো ও ইদলিবে সরকারি বাহিনীর অভিযানে কমপক্ষে ৪৪ জঙ্গি নিহত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: