‘ইরাক যুদ্ধ ভুল ছিল’ বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। দীর্ঘ ১২ বছর পর এ নিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি। সিএনএন এর সঙ্গে একটি সাক্ষাৎকারে ব্লেয়ার এ কথা বলেন। সাক্ষাৎকারটি এখনোপ্রচারিত হয়নি।
ব্লেয়ার বলেন, ইরাক যুদ্ধের ভুলের কারণেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান হয়েছে।
বিবিসি সূত্র থেকে জানা যায়, সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের যারা সাদ্দামকে উৎখাত করেছিল আজকের ইরাক পরিস্থিতির জন্য তাদের কিছু না কিছু দায় আছে।
তবে একইসঙ্গে ইরাকে আগ্রাসনের পক্ষে সমর্থন করে তিনি আরো বলেন, সাদ্দামের পতন ঘটানোর জন্য ক্ষমা চাওয়া কঠিন। তাছাড়া, ওই আগ্রাসন চালানো না হলে ইরাক আজ সিরিয়ার মত গৃহযুদ্ধে নিমজ্জিত হতে পারত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: