পোল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে রক্ষণশীল বিরোধী দল 'ল' অ্যান্ড জাস্টিস পার্টি। সরকার গড়ার জন্য দলটি পর্যাপ্ত সংখ্যক আসন পেয়েছে বলে এক্সিট পোলের ফলাফলে দেখা যাচ্ছে।
নির্বাচনে দলটির প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৯ শতাংশ। এরইমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী।
পোল্যান্ডের গ্রামাঞ্চলে দল 'ল' অ্যান্ড জাস্টিস পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে।
এদিকে, এক্সিট পোলের ফলাফল যদি সঠিক হয় তাহলে দেশটিতে ১৯৯০ সালে গণতন্ত্র প্রবর্তনের পর এই প্রথম কোনো রাজনৈতিক দল সরকার পরিচালনার জন্য যথেষ্ট আসন পেতে যাচ্ছে।
সম্ভাব্য বিজয়ী দলের নেতা বলেছেন, তার দল আইনের শাসন প্রতিষ্ঠা করবে, কিন্তু কোন প্রতিশোধ নেবার পথে হাঁটবে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: