আন্তর্জাতিক

আফগানিস্তান-পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৭৪

ভূমিকম্প
ভূমিকম্প

আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৭৪ জনের প্রাণহানি ঘটেছে। বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশি দেশ আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৫।

এর উৎপত্তিস্থল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আড়াইশ কিলোমিটার উত্তর-পূর্বের হিন্দুকুশ পার্বত্য এলাকা। ভারতের উত্তরাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রথম কম্পনটি হওয়ার ৪০ মিনিট পর ৪.৮ মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুর্গত এলাকায় আফটারশক চলতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের কারণে ভবন ধসে, পাকিস্তানের পেশোয়ার, সোয়াত, বাজাউর এজেন্সি এবং কাসুরসহ বিভিন্ন এলাকায় বহু মানুষ হতাহত হয়েছে। এছাড়া রাজধানী ইসলামাবাদসহ আরো অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন ধসে বহু মানুষ হতাহত হয়েছে আফগানিস্তানেও। তবে ভারতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

এদিকে, আফগানিস্তান ও পাকিস্তানের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এতে হতাহতের সংখ্যা আরো বাড়বে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ