আন্তর্জাতিক

আফগানিস্তান-পাকিস্তানে ভূমিকম্প, নিহত ৩৩৫

ভূমিকম্প
ভূমিকম্প

আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫। যাদের মধ্যে পাকিস্তানেই মারা গেছে ২৫৩ জন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ এবং এর উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য এলাকা।

শুধু পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশেই মারা গেছে ১৭৮ জন। আহত হয়েছে ১৮০০ জন। প্রত্যন্ত পার্বত্য এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সেখানে ভূমিকম্পে কি ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে আহতদের জীবন বাঁচানো এবং এই উদ্ধার তৎপরতা বিরতহীনভাবে দিন-রাত চলবে।

এদিকে, ভারত, ইরান ও আফগানিস্তানে থাকা মার্কিন বাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষ কারো কাছে সাহায্য চায়নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ