অবশেষে ইন্দোনেশিয়ার বালি থেকে দাউদ ইব্রাহিমের প্রাক্তন সহযোগী, ‘মুম্বাইয়ের আন্ডার ওয়ার্ল্ড ডন’ ছোটা রাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে বালি বিমানবন্দর থেকে ২৭ বছর পলাতক থাকার পর রাজেন্দ্র সাদাশিব নিকালজি ওরফে ছোটা রাজনকে গ্রেপ্তার করে বালি পুলিশ।
রাজন সিডনি থেকে বালির উদ্দেশে রওয়ানা হচ্ছে— বলে ইন্দোনেশিয়াকে এ খবর জানায় অস্ট্রেলিয়া। এরপর ভারতের অনুরোধেই বালি পুলিশ রাজনকে গ্রেপ্তার করে।
ইন্দোনেশিয়ায় তার নামে কোনো মামলা না থাকায় কয়েক দিনের মধ্যেই তাকে ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
হত্যা, অপহরণ, চাঁদাবাজি, পাচারসহ একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে ৫৫ বছর বয়সী রাজনের ওপর।
১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণেও সক্রিয় ভূমিকা ছিল তার। ১৯৯৫ সালে রাজনের বিরুদ্ধে নোটিশ জারি করে ইন্টারপোল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: