সিরিয়া সংকট নিয়ে ভিয়েনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আসন্ন বৈঠকে প্রথমবারের মতো ইরানকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
তবে এ বৈঠকে ইরানি নেতারা অংশ নিবেন কি-না এখনো তা পরিস্কার নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি।
চলতি সপ্তাহের শেষ নাগাদ বৈঠকটি হবে। সিরিয়া সঙ্কট নিয়ে ভিয়েনা বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, আরব এবং ইউরোপীয় দেশের নেতারা। সিরিয়ায় চলমান সংঘর্ষে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষের শক্তি ইরান।
এছাড়া অন্য যেসব নেতারা অংশ নিচ্ছেন তারা বরাবরই তেহরানের ভূমিকার সমালোচনা করে আসছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: