আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তানে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

পাকিস্তান-আফগানিস্তানে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
পাকিস্তান-আফগানিস্তানে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

পাকিস্তান ও আফগানিস্তানে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ঘরবাড়ি হারানো বহু মানুষের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে— বলে সতর্ক করেছেন সাহায্য কর্মীরা।

তারা বলছেন, আবারো ভূকম্পনের আশঙ্কায় এসব মানুষেরা এরইমধ্যে খোলা আকাশের নিচে দ্বিতীয় রাত কাটাতে বাধ্য হয়েছেন।

তাদের জন্য জরুরি ভিত্তিতে তাঁবু ও কম্বল প্রয়োজন। বিশেষ করে শিশুরা তীব্র ঠাণ্ডার কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প কবলিত প্রত্যন্ত এবং পার্বত্য এলাকাগুলোতে গত দুদিন ধরে ভারি বৃষ্টি ও তুষারপাত হওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

সোমবারের ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তানে কমপক্ষে ৩৬০ জন নিহত হয়েছেন। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।

বিশেষ করে আফগানিস্তানে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা বেশি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ