ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে সরাসরি স্থল আক্রমণসহ অভিযান কৌশলে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ্টন কার্টার বলেন, আইএসের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো লক্ষ্য করে আরো বেশি করে বিমান হামলা জোরদার করা হবে।
পর্যবেক্ষকরা বলছেন, তার এই বক্তব্যে জঙ্গি সংগঠনগুলোকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার স্বীকারোক্তির প্রতিফলন হয়েছে।
গত বছর থেকে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের দমনে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। এরপর গত মাসে প্রেসিডেন্ট আসাদের আমন্ত্রণে সিরিয়ায় আইএস ও অন্যান্য উগ্রপন্থীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া।
এদিকে, সিরিয়া সঙ্কট নিয়ে আসন্ন ভিয়েনা বৈঠকে ইরান যোগ দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়ে আফখাম। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: