সিরিয়ায় গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়ে চলেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সেই লক্ষ্যে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে বর্তমানে ভিয়েনা রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া ইস্যুতে আলোচনার জন্য এবারই প্রথম অংশ নিচ্ছে ইরান।
এছাড়াও রাশিয়া, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা রয়েছেন ভিয়েনায়। এদের মধ্যে রাশিয়া ও ইরান সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছেন।
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানসহ ইউরোপীয় ইউনিয়নের দেশ ও মিসর এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: