শরণার্থীদের ঢল ঠেকাতে দেশটির স্লোভেনিয়া বর্ডারে কাঁটাতারের বেড়া দিচ্ছে অস্ট্রিয়া।
তবে, অস্ট্রিয়ার চ্যন্সেলর ওয়েরনার ফেইম্যান জানিয়েছেন, শরণার্থীদের আগমন ঠেকাতে নয়— বরং নিয়ন্ত্রিতভাবে তারা যাতে আসতে পারে সেজন্য বেড়া দেয়া হচ্ছে।
এরইমধ্যে ভূমধ্যসাগরে লেসবন দ্বীপের কাছে একটি নৌকা ডুবে ৩ জনের প্রাণহানি হয়েছে। ওই নৌকাটিতে থাকা ২৪২ জনকে জীবিত উদ্ধার করেছে গ্রিসের কোস্টগার্ড।
বুধবারের ওই ঘটনায় ঠিক কতজন নিখোঁজ রয়েছে সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি গ্রিসের কোস্টগার্ড। এছাড়া ওই দিনই আরও ৩টি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যায়।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর ৭ লাখের বেশি শরণার্থী নৌপথে ইউরোপ পাড়ি দিয়েছে। এদের বেশিরভাগই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে আসা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: