সিরিয়ায় চলমান সঙ্কট নিরসনে ভিয়েনায় শুক্রবার শুরু হতে যাওয়া আলোচনায় বিশ্ব শক্তিসমূহের প্রতি নেতৃত্বসুলভ ও নমনীয় আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
বান কি-মুন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, সৌদি আরব ও তুরস্ককে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আলোচনার আহ্বান জানান।
বিশ্বসংস্থাটির মহাসচিব বলেন, নিজেদের কথা ভেবে আলোচনা দীর্ঘায়িত করলে সিরিয়া ও বিশ্ববাসীর ভোগান্তি বাড়বে। এখানে কোনো সামরিক সমাধান হবে না বলেও মনে করেন তিনি।
এদিকে, সৌদি আরব বলছে, সিরিয়া সঙ্কট সমাধানে প্রেসিডেন্ট আসাদকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রস্তাবে ইরানকে তা মেনে নিতে হবে।
বিশ্বশক্তি সমূহ ও সিরিয়ার বিবদমান পক্ষগুলোর সঙ্গে এবার প্রথমবারের মতো আলোচনায় যোগ দিচ্ছে ইরান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: