আন্তর্জাতিক

উসকানিমূলক তৎপরতার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন

দক্ষিণ চীন সাগর
দক্ষিণ চীন সাগর

দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপের কাছে বিপজ্জনক ও উসকানিমূলক তৎপরতার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীনা নৌবাহিনীর কমান্ডার। এটি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও মনে করেন তিনি।

মার্কিন নৌপ্রধান জন রিচার্ডসনের সঙ্গে বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে চীনা নৌ প্রধান উইউ শেংলি বলেন, এ ধরনের ছোট ঘটনা থেকে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

উইউ শেংলি আরো বলেন, যুক্তরাষ্ট্র একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে চীন নিজ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাগ্রহণ করবে।

আর যুক্তরাষ্ট্র জানিয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং সংলাপ বজায় রাখা হবে।

গত মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপের একচ্ছত্র মালিকানা দাবিকে চ্যালেঞ্জ করে সেখানে টহল দেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রবাহী একটি জাহাজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ