আন্তর্জাতিক

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ৪৫

বিমান হামলা
বিমান হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের উপশহর দৌমায় একটি বাজারে শুক্রবার সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।

সিরিয়ার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার দৌমার ওই ব্যস্ত বাজারে দ্বিতীয়বারের মতো অভিযান চালায় বিমান বাহিনী। বাজারটিতে শুধুমাত্র বেসামরিক নাগরিকদেরই সমাগম ঘটে।

এদিকে, সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধে একটি রাজনৈতিক মীমাংসা করতে ভিয়েনায় বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক ও ইরান। বিশ্বশক্তি সমূহ ও সিরিয়ার বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনায় প্রথমবারের মতো যোগ দিয়েছে ইরান।

বৈঠক শুরুর আগে, সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না বলে একমত হয় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক ও উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ