আন্তর্জাতিক

আইএসের বিরুদ্ধে লড়তে বিশেষ বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আইএস
আইএস

সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারবিরোধী বিদ্রোহীদের সহায়তার জন্য একটি বিশেষ বাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

আর এটি হবে সিরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্রের প্রথম প্রকাশ্য অভিযান।

শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহীদের প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা দিতে আইএস উপদ্রুত এলাকায় ৫০ জন বা তার কিছু কম সংখ্যক সেনার বিশেষ বাহিনী পাঠাবে।

তবে যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনার সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় মার্কিন সেনা পাঠালে ওই অঞ্চলে স্নায়ুযুদ্ধের পরিস্থিতির ঝুঁকি তৈরি হবে।

গত ২৪ ঘণ্টায় সিরিয়ার আলেপ্পো ও দৌমাতে রুশবাহিনী ও সরকারি বাহিনীর বিমান হামলায় ১৪১ জন নিহত হয়েছেন।

এদিকে, সিরিয়া সঙ্কট সমাধানে ভিয়েনায় বৈঠকে একটি যুদ্ধবিরতির জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির বিবদমান পক্ষগুলোর সমর্থনকারী দেশগুলো। তবে প্রেসিডেন্ট আসাদের ভবিষ্যত প্রশ্নে একমত হতে পারেনি তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ