চীনের হেনান প্রদেশে একটি দুই তলা ভবন ধসে নিহত হয়েছে ১৭ জন শ্রমিক। গুরুতর আহত হয়েছে ২৩ জন। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মেরামতের সময় শুক্রবার রাতে ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে আরো ৪০ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখনো উদ্ধার তৎপরতা চলছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
জানা গেছে, ১৯৯০ সালে ওই ভবনটি নির্মাণ করা হয়।
এর আগে গত জুলাইয়ে চীনের ঝেজিয়াং প্রদেশের ওয়েনলিং শহরে একটি জুতা কারখানার ভবন ধসে ১১ জন নিহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: