আন্তর্জাতিক

রাশিয়ার যাত্রীবাহী বিমান মিসরে বিধ্বস্ত

 বিমান বিধ্বস্ত
বিমান বিধ্বস্ত

দুই শতাধিক আরোহী নিয়ে রাশিয়ার যাত্রীবাহী একটি বিমান মিসরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয়েছে। মিসরের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি কমিটি গঠন করেছেন।

এতে বলা হয়, মিসরের শারম আল-শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে যাত্রা শুরুর পরপরই বিমানটি সিনাই উপত্যকার মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত বিমানটি ছিল এ-৩২১ মডেলের একটি এয়ারবাস। রাশিয়ার বিমান পরিবহন সংস্থা কোগালিমাভিয়ার অধীনে ছিল এটি। সর্বশেষ একটি খবরে বলা হচ্ছে, বিমানটিতে ২১৭ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। তবে কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, বিমানের যাত্রীদের বেশিরভাগই রাশিয়ার পর্যটক।

সূত্র রয়টার্স।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ