আন্তর্জাতিক

সিরিয়ায় সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র

অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র
অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বিদ্রোহীদের একটি জোট।

দেশটির হাসাকা প্রদেশে আইএসের গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে শনিবার প্রথমবারের মতো এ হামলা চালায় ডেমোক্র্যাটিক ফোর্স অব সিরিয়া। তাদের সঙ্গে একজোট হয়ে অভিযান চালায় কুর্দি যোদ্ধা, সিরিয়ান আরব ও আসিরীয় বিদ্রোহী দল।

গত অক্টোবর মাসের মাঝামাঝি সময় দলগুলো জোট গঠন করে। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন জানায়, জোটের এক বিবৃতিতে সিরিয়াকে স্বাধীন করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় নতুন এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহীদের সহায়তার জন্য ৫০ সদস্যের বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ