মিসরের সিনাই উত্যেকায় ২২৪ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্তের দায় আইএস স্বীকার করলেও তা প্রত্যাখ্যান করেছেন মিসরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল।
এ দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা।
বিমানটি রাডার থেকে উধাও হওয়ার সময় ভু-পৃষ্ঠ থেকে ৩১ হাজার ফুট উপরে ছিল। এতো উপরে হামলা করার মতো ক্ষেপণাস্ত্র জঙ্গিদের কাছে নেই বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
এদিকে, রুশ বেসরকারি এ বিমান সংস্থাটি মুখপাত্র জানিয়েছেন, ১৮ বছরের পুরনো হলেও বিমানটি শতভাগ চলাচল উপযোগী ছিল ও অভিজ্ঞ পাইলট দ্বারাই বিমানটি পরিচালিত হচ্ছিল।
এরমধ্যেই বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শনিবার সিরিয়ায় ওই রুশ বিমানটি বিধ্বস্ত হলে ২১৭ জন যাত্রী ও ৭ জন ক্রু সবাই নিহত হন।