আইএস জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার বিদ্রোহীদের একটি নতুন জোট।
শনিবার প্রথমবারের মতো দেশটির হাসাকা প্রদেশে আইএসের গুরুত্বপূর্ণ ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালায় ডেমোক্র্যাটিক ফোর্স অব সিরিয়া। তাদের পাশাপাশি এ অভিযানে যোগ দিয়েছে কুর্দি যোদ্ধা, সিরিয়ান আরব ও আসিরীয় বিদ্রোহী দল।
মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় নতুন এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে সিরিয়ায় আইএসের বিরোধী লড়াইয়ে বিদ্রোহীদের সহায়তার জন্য ৫০ সদস্যের বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: